২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেল ফুটবলার ছাড়েনি, হয়নি প্রস্তুতি ম্যাচ

শেখ রাসেল খেলোয়াড় ছাড়েনি বলে জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ হয়নি। অলিম্পিক প্রাক-বাছাই পর্বের খেলাকে সামনে রেখে বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে খেলাটি হওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ রাসেল খেলোয়াড় ছাড়েনি বলে জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ হয়নি। অলিম্পিক প্রাক-বাছাই পর্বের খেলাকে সামনে রেখে বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে খেলাটি হওয়ার কথা ছিল। দলে ডাক পাওয়া ২৮ ফুটবলারের মধ্যে ২২ জন মাঠে আসলেও শেখ রাসেলের খেলোয়াড়রা আসেননি। তাই ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচ খেলাটি বাতিল ঘোষণা করেন। পরে তিনি আক্ষেপ করে বলেন, "আমি হতাশ। এমন পরিস্থিতি সৃষ্টি হবে, আমি আশা করিনি। এতে অনেক ক্ষতি হয়ে গেলো।" খেলোয়াড় না ছাড়া প্রসঙ্গে শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, "আমি মনে করি, এতে জাতীয় দল বা ক্লাব, কোনো পক্ষেরই খুব একটা লাভ হবে না। বরং ক্লাবের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমরা খেলোয়াড় ছাড়িনি।" এ বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় বলেন, "আমরা ক্লাব গুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না। তারা এ ধরনের আচরণ করলে জাতীয় দলের প্রস্তুতি নেয়াই সম্ভব হবে না।" এমনটা চলতে থাকালে বাংলাদেশ লিগ বন্ধ রাখার জন্য বাফুফেকে পরামর্শ দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, "প্রয়োজনে এক মাস লিগ বন্ধ রেখে জাতীয় দলের (অনূর্ধ্ব-২৩ দল) প্রস্তুতির ব্যবস্থা করবো।" এদিকে আবাহনী খেলোয়াড়দের ক্যাম্পে পাঠালেও তারা শর্ত জুড়ে দিয়েছে যে কয়েকজন খেলোয়াড়কে খেলানো যাবে না। এ কথা শুনে হাতাশা প্রকাশ করেন বাদল রায়। তবে তিনি খেলোয়াড়দের নাম প্রকাশ করেননি। এ অবস্থায় রুবচিচও হতাশা প্রকাশ করে বলেন, "আমি প্রথমে ৪৫ দিনের ক্যাম্প করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু তা পারিনি। পরে ১৫ দিন, এরপর ৭ দিন এবং শেষ পর্যন্ত দু'দিনের ক্যাম্প করতে চেয়েছিলাম। তাও পারিনি।" "এখন আর আমি জানি না কি করবো। বাফুফে কর্মকর্তারাই তা ভালো বলতে পারবেন,"রুবচিচের গলায় রজ্যের হতাশা। বাদল রায় বলেন, "বিষয়টা নিয়ে আমরা অচিরেই জরুরি সভা ডাকছি। এর একটা সমাধান তো বের করতেই হবে।" বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/২০৩১ ঘ.