ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিতেই চলেছে ফরাশগঞ্জ ক্রীড়া চক্র। আগের ম্যাচে ঢাকা আবাহনীকে হারানোর পর মঙ্গলবার তারা ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
গ্রামীণফোন বাংলাদেশ লিগে ফরাশগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন সোহেল রানা। খেলার ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি।
টানা দুই জয়ে ফরাশগঞ্জের পয়েন্ট ৬।
আর চট্টগ্রাম আবাহনী হেরেছে তিন খেলায়। ড্র করেছে একটিতে। ফলে দলটির পয়েন্ট ১। গোলশূন্য ড্র'টি করেছে তারা শেখ জামালের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯৫৩
bdnews24