ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাপান ও জর্ডান।
জাপান সোমবার ৫-০ গোলে জিতেছে সৌদি আরবের বিপক্ষে। অন্য খেলায় সিরিয়াকে ১-২ গোলে হারায় জর্ডান।
আহমেদ বিন আলি স্টেডিয়ামে সৌদি আরবকে দাঁড়াতেই দেয়নি এশিয়া কাপের অন্যতম সেরা শক্তি জাপান। হ্যাট্রিক করেন আক্রমণভাগের খেলোয়াড় শিনজি ওকাজাকি। অন্য দু'টি গোল করেছেন রয়োচি মাইদা।
দিনের আরেক খেলায় ১৫ মিনিটে মোহাম্মদ আল জেনোর গোলে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে যায় জর্ডান। কিন্তু ৩০ মিনিটে জর্ডানের আলি দিয়াল নিজের জালে বল ঢুকিয়ে দিলে খেলায় সমতা ফিরে আসে।
দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে ওদাই ইউসেফের গোলে এগিয়ে যায় জর্ডান। এরপর শত চেষ্টার পরও গোলের দেখা পায়নি সিরিয়া। তাই ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় জর্ডান।
মঙ্গলবার গ্র"প 'সি' এর খেলায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাহরাইন। আর দক্ষিণ কোরিয়া খেলবে ভারতের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩০ ঘ.
bdnews24