২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম পর্বে তারকারাই জিতেছেন

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককের দ্বিতীয় পর্বে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। স্লোভাকিয়ার লুকাস লোক্কোকে ৬-১, ৬-১ ও ৬-৩ গেমে হারান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককের দ্বিতীয় পর্বে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। স্লোভাকিয়ার লুকাস লোক্কোকে ৬-১, ৬-১ ও ৬-৩ গেমে হারান তিনি। এছাড়া প্রতিযোগিতার তৃতীয় বাছাই নোভাক জকোভিচ ৬-১, ৬-৩ ও ৬-১ গেমে স্পেনের মার্শেই গ্রানোলের্সকে, অ্যান্ডি রডিক ৬-১, ৬-২ ও ৬-২ গেমে চেক প্রজাতন্ত্রের জান হাজেককে হারান। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি ৬-৩ ও ৬-৪ গেমে আর্জেন্টিনার গিসেলা দুলকো, ভেনাস উইলিয়ামস ৬-৩ ও ৬-২ গেমে ইতালির সারা ইরানিকে, জাস্টিন হেনিন ৫-৭, ৬-৩ ও ৬-১ গেমে হারান ভারতের সানিয়া মির্জাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৩৪ ঘ.