২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে মাঠ-ভরা দর্শক থাকতো: পাকির আলী

এর আগেও কোচ ও ফুটবলার, দুই পরিচয়েই ঢাকায় এসেছিলেন শ্রীলঙ্কার পাকির আলী। আর এবার এসেছেন বাংলাদেশ লিগের আলোচিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এর আগেও কোচ ও ফুটবলার, দুই পরিচয়েই ঢাকায় এসেছিলেন শ্রীলঙ্কার পাকির আলী। আর এবার এসেছেন বাংলাদেশ লিগের আলোচিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হয়ে। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের ব্যাপারে তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলোচনা করেন তিনি। প্রশ্ন: কেমন আছেন? উত্তর: ভালো আছি। প্রশ্ন: অনেকদিন পর ঢাকায় আসলেন? উত্তর: হ্যাঁ, যেন দ্বিতীয় মাতৃভূমিতে ফিরে এলাম। প্রশ্ন: কেমন লাগছে নতুন ঢাকাকে? উত্তর: অনেক পরিবর্তন নজরে পড়ছে। নতুন নতুন অনেক ভবন উঠেছে। নতুন নতুন রাস্তাঘাটও দেখছি। তবে এখনো ঠিক বুঝে উঠতে পারছি না, কয়েক ঘন্টা হলো আসলাম মাত্র। প্রশ্ন: কত দিনের চুক্তিতে শেখ জামালের কোচের দায়িত্ব নিয়েছেন? উত্তর: ছয় মাসের জন্য। প্রশ্ন: শেখ জামালকে নিয়ে আপনার পরিকল্পনা কি? উত্তর: এই মাত্র এলাম। বুঝে উঠতে তো কিছুদিন সময় লাগবে। ভেবে-চিন্তে পরিকল্পনা তৈরি করবো। প্রশ্ন: দল হিসেবে শেখ জামাল কেমন? উত্তর: প্রথমদিন খেলা দেখলাম। মনে হয়েছে ভালো দল। কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। প্রশ্ন: এ দল নিয়ে কি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? উত্তর: এ বিষয়ে এখনই মন্তব্য করা কঠিন। তবে ভালো কিছু করা অবশ্যই সম্ভব হবে। আমার লক্ষ্য দলকে শিরোপা এনে দেয়া। প্রশ্ন: এটিই কি আপনার চ্যালেঞ্জ? উত্তর: আমি চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি। প্রশ্ন: আপনি যেদিন এসেছেন, সেদিনই হেরেছে শেখ জামাল? উত্তর: হ্যাঁ, এটা অবশ্যই দুঃখজনক। তবে হার-জিত খেলারই অংশ। প্রশ্ন: আপনি যখন খেলতেন তখন মাঠে অনেক দর্শক থাকতো, অথচ এখন নেই; কেমন লাগছে? উত্তর: খুবই খারাপ লাগছে। আগে মাঠ-বোঝাই দর্শক থাকতো। তখন খেলতেও উৎসাহ পেতাম। ভালোও লাগতো। প্রশ্ন: ঢাকার মাঠে খেলার সময় আপনার একটা সোনার চেইন হারিয়ে গিয়েছিল, মনে আছে? উত্তর: হ্যাঁ, মনে আছে? ১৯৮৫ সালে। এক দর্শক পেয়ে তা ফিরিয়ে দেন। প্রশ্ন: শেখ জামালের সমস্যা কোথায়? উত্তর: আক্রমণভাগে সমস্যা সব চেয়ে বেশি। এই আক্রমণভাগ নিয়েই আমাকে কাজ করতে হবে বেশি। প্রশ্ন: শ্রীলঙ্কার ফুটবলের আবস্থা কেমন? উত্তর: বয়স ভিত্তিক দলগুলো উন্নতি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৯২১ ঘ.