২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নটরডেম ও টিটি কলেজ ফাইনালে

দ্বিতীয় ডায়মন্ড মেলামাইন কলেজ রাগবি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে নটরডেম কলেজ ও সরকারী টিটি কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ডায়মন্ড মেলামাইন কলেজ রাগবি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে নটরডেম কলেজ ও সরকারী টিটি কলেজ। নিজেদের মাঠে প্রথম সেমিফাইনালে নটরডেম কলেজ ১০-৩ পয়েন্টে হারায় ঢাকা ইমপেরিয়াল কলেজকে। বিজয়ীদল প্রথমার্ধে ৭-০ পয়েন্টে এগিয়ে ছিলো। দ্বিতীয় সেমিফাইনালে সরকারী টিটি কলেজ ৩-৩ পয়েন্টে মাদ্রাসাই আলিয়ার সঙ্গে ড্র করে। খেলাটি প্রথমার্ধে ০-০ পয়েন্টে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে সরকারী টিটি কলেজ ৩-২ পয়েন্টে হারায় মাদ্রাসাই আলিয়াকে। রোববার ফাইনালে দু'দল মুখোমুখি হবে নটরডেম কলেজ মাঠে বিকেল ৪ টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০২৩ ঘ.