২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ মহিলা দল বড় জয় পেয়েছে

আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ মহিলা দল বড় জয় পেয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তারা নেপালকে একরকম বিধ্বস্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ মহিলা দল বড় জয় পেয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তারা নেপালকে একরকম বিধ্বস্ত করেছে। বাংলাদেশ মহিলা দল জিতেছে ২৮-৫ গোলের বড় ব্যবধানে। প্রথমার্ধেই তারা ১৫-৩ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ দলের পক্ষে সাহিদা সর্বোচ্চ ৮ টি গোল করেন। রোববার বাংলাদেশ ও নেপাল পুরুষ দল এবং বাংলাদেশ ও ভারত মহিলা হ্যান্ডবল দল মুখোমুখি হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল এবং স্বাগতিক ভারত হ্যান্ডবল (পুরুষ ও মহিলা) দল অংশগ্রহণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০১৫ ঘ.