২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ থেকে ভারতের বিদায়

এশিয়া কাপ ফুটবলে শুক্রবার দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। উভয় দলই একটি করে গোল করে। গ্র"প 'সি'র অন্য খেলায় ইসমাইলের হ্যাট্রিকের সুবাদে বাহরাইন ৫-২ গোলে হারায় ভারতকে। গ্র"প পর্বের দু'টি খেলায় হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ভারতের বিদায় নিশ্চিত হয়ে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারী ১৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপ ফুটবলে শুক্রবার দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। উভয় দলই একটি করে গোল করে। গ্র"প 'সি'র অন্য খেলায় ইসমাইলের হ্যাট্রিকের সুবাদে বাহরাইন ৫-২ গোলে হারায় ভারতকে। গ্র"প পর্বের দু'টি খেলায় হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ভারতের বিদায় নিশ্চিত হয়ে গেল। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন কো-জা-চেওল। ডং-ওন-জি'র আড়াআড়ি পাস থেকে বল পেয়ে তা অস্ট্রেলিয়ার জালে জাড়াতে কোনো ভুল করেননি তিনি। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে দ.কোরিয়াকে চেপে ধরে অস্ট্রেলিয়া। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ৬২ মিনিটে খেলায় সমতা ফেরান অস্ট্রেলিয়ার মাইল জেডিনাক। আর কোনো দলই গোল করতে না পারায় অমীমাংসিতভাবে খেলা শেষ হয়। গ্র"প পর্বে ২ খেলা শেষে অস্ট্রেলিয়া ও দ.কোরিয়া উভয় দলেরই অর্জন ৪ পয়েন্ট। যদিও গোল গড়ে অস্ট্রেলিয়া এগিয়ে। সমান খেলায় বাহরাইনের সংগ্রহ ৩ পয়েন্ট। গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় ভারত মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। বাহরাইন খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৩২ ঘ.