২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নটরডেম কলেজ বড় ব্যবধানে জিতেছে

দ্বিতীয় ডায়মন্ড মেলামাইন কলেজ রাগবি প্রতিযোগিতায় নটরডেম কলেজ বড় ব্যবধানে জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ডায়মন্ড মেলামাইন কলেজ রাগবি প্রতিযোগিতায় নটরডেম কলেজ বড় ব্যবধানে জিতেছে। তারা ৩৩-৫ পয়েন্টে হারায় মাদ্রাসাই আলিয়া কলেজকে। নটরডেম প্রথমার্ধে ২২-০ পয়েন্টে এগিয়ে ছিলো। এর আগে সকালে মাদ্রাসাই আলিয়া ৫-৫ পয়েন্টে মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে ড্র করে। প্রথমার্ধেও উভয় দলের মধ্যে একই ব্যবধান ছিল। দিনের অন্য খেলায় সরকারী টিটি কলেজ ৮-০ পয়েন্টে ঢাকা ইম্পেরিয়েল কলেজকে হারায়। ইম্পেরিয়েল কলেজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৭-৩ পয়েন্টে জেতে ডঃ শহীদুল্লাহ কলেজের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩৮ ঘ.