২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারসনাথ দাবায় জিয়া তৃতীয় স্থানে

ভারতের নয়াদিল্লীতে পারসনাথ আন্তর্জাতিক জিএম দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয় স্থানে রয়েছেন। ছয় খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নয়াদিল্লীতে পারসনাথ আন্তর্জাতিক জিএম দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয় স্থানে রয়েছেন। ছয় খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন তিনি। চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জাতীয় খেলোয়াড় মোঃ শরিফ হোসেন, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি, ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন সাগর, ফিদে মাস্টার আবু সুফিয়ান সাকিল ও চঞ্চল কুমার ঘোষ। দাবা ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২২০২ ঘ.