২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে বাফুফে'র কারণ দর্শাও নোটিশ

ঢাকা মোহামেডানকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বুধবার এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মোহামেডানকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বুধবার এ তথ্য জানায়। বাফুফে ভবনে নিয়ম-শৃঙ্খলা কমিটির এক সভায় এদিন এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ৮ জানুয়ারি চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে ম্যাচের পর ঢাকা মোহামেডানের দুই সমর্থক খোকন ও সেলিম রেফারিকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ আসে বাফুফের কাছে। নোটিশে মোহামেডানকে এর কারণ জানাতে বলা হয়েছে। একই সঙ্গে কেনো ওই দুই সমর্থকের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে না, তার জবাবও দিতে বলা হয়েছে। এ বিষয়ে মোহামেডানের বক্তব্য জানতে চাওয়া হলে সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেন, " বিষয়টি সম্পর্কে এখনো আমরা কিছু জানতে পারিনি। নোটিশ পেলে আনুষ্ঠানিকভাবে তার জবাব দেয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/এএমটি/২১৫৩ ঘ.