২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলান ছেড়ে ফ্ল্যামেঙ্গোয় রোনালদিনহো

এসি মিলান ছেড়ে ফ্ল্যামেঙ্গোয় চলে যাচ্ছেন ব্রাজিলের খেলা গড়ার কারিগর রোনালদিনহো। এ জন্য অচিরেই চুক্তিও করতে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলান ছেড়ে ফ্ল্যামেঙ্গোয় চলে যাচ্ছেন ব্রাজিলের খেলা গড়ার কারিগর রোনালদিনহো। এ জন্য অচিরেই চুক্তিও করতে যাচ্ছেন তিনি। ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ৩০ বছর বয়সী রোনালদিনহো বলেন, সাড়ে তিন বছরের জন্য চুক্তি করবেন তিনি। মাসে পাবেন প্রায় ৯ লাখ ডলার। পাঁচ বছর বার্সেলোনায় খেলে ২০০৮ সালে মিলানে যোগ দেন রোনালদিনহো। কিন্তু ফিরে পাননি তার আগের সেই দুর্দান্ত ফর্ম। এ জন্যই নিজ দেশের ক্লাব ফ্ল্যামেঙ্গোয় ফিরে যাচ্ছেন তিনি। ২০১৪ সালের ব্রাজিলের বিশ্বকাপ জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার আশা নিয়েই নিজ দেশে ফুটবল খেলতে যাচ্ছেন দু'বারের বিশ্বের বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো। এর আগে খবর বের হয় রোনালদিনহো তার দেশের সাবেক ক্লাব গ্রেমিওতে ফিরতে পারেন। এখানেই ১৮ বছর বয়সে তার পেশাদারী ফুটবল-জীবন শুরু হয়। পালমেইরাসও তাকে নিতে চেয়েছিল। কিন্তু ফ্ল্যামেঙ্গোর কাছে দর কষাকষিতে হার মানে তারা। অবশ্য এর আগেই মিলান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিও বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, "আমরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর অপেক্ষায় রয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১০৭ ঘ.