২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের ফাইনালে চ্যারিটেবল ও রেসিডেন্সিয়াল স্কুল

আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে এ লতিফ চ্যারিটেবল স্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে এ লতিফ চ্যারিটেবল স্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে বুধবার হবে খেলাটি। প্রথম সেমিফাইনালে এ লতিফ চ্যারিটেবল স্কুল ৩-১ গোলে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজকে হারায়। এ লতিফ স্কুলের পক্ষে খেলার ২৭ মিনিটে আনিস প্রথম গোল করে। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান মাসুম। ৫৬ মিনিটে নাঈম বিজয়ী দলের পক্ষে শেষ গোলটি করেন। আর বিএএফ শাহীন স্কুলের পক্ষে ৩১ মিনিটে রনি একটি গোল শোধ করেন। একই মাঠে অপর সেমিফাইনালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ১-০ গোলে জিতেছে দোলাইপাড় হাই স্কুলের বিপক্ষে। ম্যাচের ৫৪ মিনিটে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে রিমু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০০ ঘ.