ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন মার্তা। এ নিয়ে টানা পাঁচবার তিনি এই পুরস্কার জিতে নিলেন।
মেয়েদের প্রফেশনাল সকার লিগ চ্যাম্পিয়ন এফসি গোল্ড প্রাইডের হয়ে চোখ ঝলসানো খেলা উপহার দিয়ে নির্বাচকদের নজর কাড়েন ব্রাজিলের এই আক্রমণভাগের খেলোয়াড়। কিন্তু ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার ক্লাব গোল্ড প্রাইড বন্ধ হয়ে যায় নভেম্বরে।
এ প্রসঙ্গে মার্তা বলেন, "আক্ষরিক অর্থেই আমি জানি না কোথায় আমার গন্তব্য। ঘটনার ওপর আমি নজর রাখছি। ফেব্র"য়ারি কিংবা মার্চের মধ্যে আমি একটা ধারণা পেয়ে যাব।"
বারবার ক্লাব পাল্টানো কিছুটা হলেও বেদনাদায়ক বলে জানিয়ে তিনি বলেন, "দলটির হয়ে আমার চমৎকার একটি মৌসুম কেটেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাবটি বন্ধ হয়ে গেল। ক্লাবটি চালু থাকলে অবশ্যই আমরা আরো শিরোপা জিততে পারতাম।"
যুক্তরাস্ট্রকে তিনি ভালবাসেন বলে জানান। বলেন, "যদি আমি সেখানে ফিরতে পারি তাহলে এর চেয়ে ভালো আর কিছুই হয় না।"
২০১০ সালে ব্রাজিলের দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্তা।
তিনবারের বর্ষসেরা মহিলা ফুটবলার ব্রিজিট প্রিঞ্জ ও নতুন মুখ লিরা বাজরামাজের চেয়ে অনেক বেশি ভোট পান তিনি। প্রিঞ্জ ১৫.১৮ ও লিরা ৯.৯৬ ভোট পেলেও মার্তা পান ৩৮.২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯০৫ ঘ.
bdnews24