ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফএ কাপে রোববার লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দানিয়েল অ্যাগার বক্সের মধ্যে দিমিতার বার্বাতোভকে অবৈধভাবে মাটিতে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। খেলার ২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে ভুল হয়নি রায়ান গিগসের। এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
অন্য ম্যাচে গোল উৎসবে মেতে ওঠে চেলসি। ড্যানিয়েল স্টুরিজ ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জোড়া গোলের সুবাদে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইপসউইচকে।
চেলসির হয়ে দু'টি গোল করেন সলোমন কালু ও নিকোলাস অ্যানেলকা। এছাড়া আরেকটি হয় আত্মঘাতী গোল।
দিনের অন্যান্য খেলায় টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে হারায় চার্লটনকে। আর লিচেস্টার ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটির সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪৬ ঘ.
bdnews24