২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারের জয়, এসি মিলানের ড্র

ইতালির সেরি 'আ' তে রোববার জলাতান ইব্রাহিমোভিচের অতিরিক্ত সময়ের (৯০ ) গোলের সুবাদে উদিনেসের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে এসি মিলান। কাতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি 'আ' তে রোববার জলাতান ইব্রাহিমোভিচের অতিরিক্ত সময়ের (৯০ ) গোলের সুবাদে উদিনেসের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে এসি মিলান। কাতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান। উদিনেসের অ্যান্টোনিও ডি নাটালের জোড়া গোলে ৩-১ এ পিছিয়ে ছিল মিলান। কিন্তু মেহদি বেনাটিয়ার আত্মঘাতী ও ৮২ মিনিটে আলেকজান্ডার পাতোর দ্বিতীয় গোলে ৩-৩ গোলে সমতায় ফেরে মিলান। আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় জার্মান ডেনিস ৮৪ মিনিটে উদিনেসকে আবার এগিয়ে নেন। পরে অ্যান্টোনিও ক্যাসানোর কাছ থেকে বল পেয়ে অতিরিক্ত সময়ের তিন মিনিটে ইব্রাহিমোভিচ উদিনেসের গোলরক্ষককে ফাঁকি দিয়ে সমতায় ফেরান দলকে। দিনের অন্য খেলায় কাতানিয়ার বিপক্ষে ১-২ গোলে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। খেলার ৭১ মিনিটে কাতানিয়াকে এগিয়ে নেন আলেজান্দ্রো গোমেজ। পরে এস্তেবান ক্যাম্বিয়াসোর ৭৫ ও ৭৯ মিনিটের জোড়া গোলে জয় পায় ইন্টার। ফলে লিওনার্দোর দায়িত্ব নেয়ার পর টানা দুই খেলায় জিতলো ইন্টার। লিগের অন্যান্য খেলায় লাৎসিও ২-১ গোলে হার মানে লেচের কাছে। সাম্পদোরিয়া ২-১ গোলে হারায় এএস রোমাকে। নাপোলি ৩-০ গোলে জিতে জুভেন্টাসের বিপক্ষে। ১৯ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। সমান খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে মিলানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নাপোলি। দুই পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছে লাৎসিও। ৩২ পয়েন্টে চতুর্থ স্থানে আছে এএস রোমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০১ ঘ.