ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএফ শাহীন কলেজকে ২-১ গোলে হারিয়ে আশিয়ান সিটি ঢাকা মহানগরী স্কুল ফুটবলের সেমিফাইনালে উঠেছে দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়।
ধানমন্ডি আবাহনী মাঠে রোববার বিজয়ী দলের পক্ষে তানভির ও ফয়সাল ১টি করে গোল করেন।
দিনের অপর খেলায় তমালের হ্যাট্রিকের সুবাদে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে হারিয়েছে সরকারী বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলকে। বিজ্ঞান কলেজের পক্ষে সাখাওয়াত একটি গোল শোধ করেন।
সোমবার বেলা ২টায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে এ. লতিফ চ্যারিটেবল স্কুল খেলবে বিএফ শাহীন কলেজের বিপক্ষে। বিকেল পৌনে ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে দোলাইপাড় উচ্চ বিদ্যালয় মোকবিলা করবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে।
খেলা দু'টি সরাসরি স
bdnews24