২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার ওপেন শিরোপা ফেদেরারের

কাতার ওপেন টেনিস শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে ৬-৩ ও ৬-৪ গেমে হারান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাতার ওপেন টেনিস শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে ৬-৩ ও ৬-৪ গেমে হারান তিনি। এই প্রতিযোগিতায় কোনো সেটেই হারেননি ফেদেরার। তিন বার কাতার ওপেন শিরোপা জেতা একমাত্র খেলোয়াড় ফেদেরার। এর আগে ২০০৫ ও ২০০৬ সালে এই শিরোপা জেতেন তিনি। খেলা শেষে ফেদেরার বলেন, " নতুন বছরে আমার শুরুটা দারুণ হয়েছে। পুরো সপ্তাহ জুড়ে আমি এখানে ভালো খেলেছি। ফাইনালে প্রথম থেকেই খেলা আমার নিয়ন্ত্রনে ছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৫ ঘ.