২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফোরলান

গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনের ফিরেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় ডিয়াগো ফোরলান। হারকিউলিসের বিপক্ষে সোমবার দলের হয়ে মাঠে নামতে পারেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনের ফিরেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় ডিয়াগো ফোরলান। হারকিউলিসের বিপক্ষে সোমবার দলের হয়ে মাঠে নামতে পারেন তিনি। এসপানিওলের বিপক্ষে ২২ ডিসেম্বরের খেলায় গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান উরুগুয়ের এই তারকা। দু'বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতা ছাড়াও দু'বার স্প্যানিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফোরলান। এছাড়াও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' জেতেন ফোরলান। বিশ্বকাপে দলের হয়ে পাঁচ গোল করা ছাড়াও প্রায় একক প্রচেষ্টায় তিনি উরুগুয়েকে সেমিফাইনালে তুলেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৫ ঘ.