ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাতার ওপেন টেনিসের ফাইনালে পৌঁছেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কো।
সেমিফাইনালে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ডেভিডেঙ্কো ৬-৩ ও ৬-২ গেমে হারান বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদালকে।
গত বার নাদালকে হারিয়েই শিরোপা জেতেন ডেভিডেঙ্কো।
কয়েক দিন ধরে জ্বরে ভুগতে থাকা নাদাল বলেন, " আমি আমার খেলা খেলতে পারিনি। আমি খুবই ক্লান্ত।"
অন্য সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন ফেদেরার ৬-৩ ও ৭-৬ গেমে জেতেন ফ্রান্সের জো-উইলফ্রেড টিসোঙ্গার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৮ ঘ.
bdnews24