২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুগ্ম চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ দুই দলের মধ্যে চূড়ান্ত খেলা দর্শকদের গোলযোগের কারণে পণ্ড হয়ে যায়। সে সময় খেলা ১-১ গোলে সমতায় ছিলো। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল পরিচালনা কমিটি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/২১১৯ ঘ.