২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জ ও আরামবাগের পয়েন্ট ভাগাভাগি

গ্রামীণফোন বাংলাদেশ লিগে মঙ্গলবার জেতেনি কোন দলই। রহমতগঞ্জ ও ফেনী ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ লিগে মঙ্গলবার জেতেনি কোন দলই। রহমতগঞ্জ ও ফেনী ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে খেলার শুরুতেই গোলের দেখা পায় ফেনী সকার ক্লাব। ১১ মিনিটে উগান্ডার খেলা গড়ার কারিগর ডোমেনিখের গোলে এগিয়ে যায় তারা (১-০)। ডমিনিখের বাঁ পায়ের ফ্রি কিক সরাসরি রহমতগঞ্জের জালে জড়ায়। এ ব্যবধান তারা ধরেও রেখেছিল নির্ধারিত সময় পর্যন্ত। তাই মনে হয়েছিল ফেনীর দলটি বুঝি জিততে যাচ্ছে। কারণ পুরো ম্যাচেই তারা প্রাধান্য দেখিয়েছিল। কিন্তু অতিরিক্ত সময়ের একটি গোল সব হিসাব পাল্টে দেয়। উগান্ডার আক্রমণভাগের খেলোয়াড় ইদ্রিসের একটি গোলে ম্যাচে সমতা নিয়ে আসে রহমতগঞ্জ। ইদ্রিস প্রায় একক প্রচেষ্টায় গোলটি করেন। মাঝ মাঠ থেকে বলটি নিয়ে ফেনীর দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলরক্ষক পিরুকে বোকা বানিয়ে ফেনীর জালে বল জড়াতে একটুও বেগ পেতে হয়নি তার। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দু'দলকে। এর আগে প্রথম ম্যাচে ফেনী সকার ক্লাব ২-১ গোলে হেরেছিল চট্টগ্রাম মোহামেডানের কাছে। তাই দুই খেলায় তাদের ঝুলিতে জমা পড়েছে মাত্র এক পয়েন্ট। রহমগঞ্জ অবশ্য জয় দিয়ে শুরু করে বাংলাদেশ লিগ। তারা প্রথম ম্যাচে ২-১ গোলে আরামবাগকে হারিয়েছিল। দুই ম্যাচে রহমগঞ্জের পয়েন্ট চার। পেশাদার লিগে বুধবার মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/১৯৪০ ঘ.