২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যা করতে চেয়েছিলেন আদ্রিয়ানো!

বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এএস রোমার আক্রমণভাগের খেলোয়াড় আদ্রিয়ানো। বৃহস্পতিবার তার মা এমন খবরই জানিয়েছেন গণমাধ্যমকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এএস রোমার আক্রমণভাগের খেলোয়াড় আদ্রিয়ানো। বৃহস্পতিবার তার মা এমন খবরই জানিয়েছেন গণমাধ্যমকে। দেড় বছর আগে আদ্রিয়ানো ইতালি ছেড়ে নিজ দেশ ব্রাজিলে চলে আসেন। তখন তিনি ছিলেন ইন্টার মিলানের খেলোয়াড়। নিজ শহর রিও ডি জেনিরোতে ফ্ল্যামেঙ্গোর হয়ে এক মৌসুম শেষ করে তিনি আবার ইতালিতে ফিরেছেন রোমার হয়ে। কিন্তু মিলানের দিনগুলো ছিল আদ্রিয়ানোর জন্য সবচেয়ে বাজে। সেখানে থাকার সময় ২৮ বছর বয়সী এই ফুটবলার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে উচ্ছৃঙ্খল হয়ে পড়েন। তার মা ডোনা রোসিলডা বিশ্বাস করেন নতুন ক্লাব (এএস রোমা) তাকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। তার মা বলেন, "তার (আদ্রিয়ানো) বাবার মৃত্যুতে সে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। যা সে কখনো ভুলতে পারছিলো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৪৪ ঘ.