২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলালের জন্য ফিফার সাহায্য

শেষ পর্যন্ত কপাল খুলে গেছে অ্যাঙ্গোলায় গুলিবিদ্ধ টোগোর গোলরক্ষক কদজোভি অবিলালের। সাহায্য হিসেবে তাকে ২৫ হাজার ডলার দেয়ার প্রতিশ্র"তি দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত কপাল খুলে গেছে অ্যাঙ্গোলায় গুলিবিদ্ধ টোগোর গোলরক্ষক কদজোভি অবিলালের। সাহায্য হিসেবে তাকে ২৫ হাজার ডলার দেয়ার প্রতিশ্র"তি দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। অথচ কয়েকদিন আগেও সাহায্যের জন্য ঘুরেছেন তিনি দ্বারে দ্বারে। আফ্রিকান কনফেডারেশন অব ফুটবল থেকে শুরু করে অ্যাঙ্গোলা ও টোগোর ফুটবল ফেডারেশন, সবখানে। কিন্তু শূন্য হাতে ফিরতে হয়েছে তাকে। ফিফার কল্যাণ তহবিল থেকে এই অর্থ দেয়া হবে বলে সপ্তাহান্তে ব্লাটার জানিয়েছেন। এর আগে আগস্টে অবিলালে ফিফার কাছে সাহায্য চেয়ে আবেদন করেছিলেন। জানুয়ারিতে অ্যাঙ্গোলায় আফ্রিকান নেশন্স কাপ চলার সময় টোগোর ফুটবল দলের বাসে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হন অবিলালে। দু'টি গুলি লাগে তার পিঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১০২ ঘ.