২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেভিয়ার নতুন কোচ মানজিনো

স্পেনের ক্লাব সেভিয়ার কোচ অ্যান্টোনিও অ্যালভারেজকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় নিয়োগ দেয়া হয়েছে জর্জ মানজিনোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের ক্লাব সেভিয়ার কোচ অ্যান্টোনিও অ্যালভারেজকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় নিয়োগ দেয়া হয়েছে জর্জ মানজিনোকে। ক্লাবের ওয়েবসাইটে বলা হয়, বড় বড় ক্লাবে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়ার অভিজ্ঞতা আছে ৫৪ বছর বয়সী মানজিনোর। ম্যালোরকোর কোচ হিসেবে তিনি দু'বার দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তার প্রশিক্ষণে কিংস কাপ জেতে ম্যালোরকো। চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব থেকে বিদায় নেয়ায় চাপের মধ্যেই ছিলেন অ্যালভারেজ। এছাড়া রোববার লা লিগায় নবাগত হারকিউলিসের কাছে ২-০ গোলে হেরে যায় সেভিয়া। আর এতেই শেষ পেরেকটি ঠোকা হয়ে যায় অ্যালভারেজের কফিনে। গত মার্চে মানোলো জিমেনেজের জায়গায় অস্থায়ীভাবে অ্যালভারেজকে নিয়োগ দেয়া হয়। তার প্রশিক্ষণে কিংস কাপের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জেতে সেভিয়া। এরপর অ্যালভারেজকে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়। তবে অপ্রত্যাশিতভাবে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব থেকে সেভিয়ার বিদায় এবং আগস্টে স্পেনের সুপার কাপে বার্সেলোনার কাছে হারার পর অ্যালভারেজের জনপ্রিয়তায় ভাটা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/২০৩৮ ঘ.