ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগ পেছানো হয়েছে। এখন প্রতিযোগিতা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার একথা জানায়।
জাতীয় লিগ শুরু হওয়ার কথা ছিল ২৯ সেপ্টেম্বর।
পরে খেলার দিনক্ষণ ঠিক করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটি।
এদিকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় এবারো চট্রগ্রাম বিভাগীয় দলের জার্সির স্পন্সর হিসেবে থাকছে আম্বিয়া গ্র"প।
চট্রগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানে আম্বিয়া গ্র"পের পরিচালক আবুল হাশেম দলের ক্রিকেটার আফতাব আহমেদ এবং নাফিস ইকবালের হাতে নতুন জার্সি তুলে দেন।
প্রতি খেলায় চট্রগ্রাম বিভাগীয় দলের পক্ষে যে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট নেবেন তাকে আর্থিক পুরস্কার দেবে আম্বিয়া গ্র"প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৪৬ ঘ.
bdnews24