২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া ওপেনের ফাইনালে জাকোপালোভা, ক্লেবানোভা

কোরিয়া ওপেনের ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের কালারা জাকোপালোভা ও রাশিয়ার অ্যালিশা ক্লেবানোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোরিয়া ওপেনের ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের কালারা জাকোপালোভা ও রাশিয়ার অ্যালিশা ক্লেবানোভা। শনিবার সেমিফাইনালে প্রতিযোগিতার শীর্ষ বাছাই নাদিয়া পেত্রোভা অসুস্থতার কারণে না খেলায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৩৯তম খেলোয়াড় জাকোপালোভাকে বিজয়ী ঘোষণা করা হয়। অন্য সেমিফাইনালে পঞ্চম বাছাই ক্লেবানোভা ৬-৩ ও ৬-২ গেমে হারান অষ্টম বাছাই অ্যাজনেস জাভাইকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৫ ঘ.