২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরতে বালাকের আরো দু'মাস

সুস্থ হয়ে অনুশীলনে ফিরতেই প্রায় দু'মাস লেগে যাবে জার্মানির ফুটবল তারকা মাইকেল বালাকের। তবে মাঠে নামতে হলে তাকে শতভাগ সুস্থ প্রমাণ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুস্থ হয়ে অনুশীলনে ফিরতেই প্রায় দু'মাস লেগে যাবে জার্মানির ফুটবল তারকা মাইকেল বালাকের। তবে মাঠে নামতে হলে তাকে শতভাগ সুস্থ প্রমাণ করতে হবে। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের প্রধান রুডি ফয়েলার শুক্রবার বলেন, "আমরা আশা করছি নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বালাক নিয়মিত অনুশীলন করতে পারবেন।" শতভাগ সুস্থ হলেই তিনি (বালাক) আবার মাঠে ফিরতে পারবেন বলে ফয়েলার জানান। বুন্ডেসলিগায় বায়ার লেভারকুসেনের হয়ে হ্যানোভারের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান বালাক। পরে স্ক্যান করে দেখা যায়, তার বাঁ-হাঁটুর হাড়ে চিড় ধরেছে। এর আগে ডান পায়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলতে পারেননি ৩৩ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় বালাক। কাগজে কলমে এখনো জার্মান ফুটবল দলের অধিনায়ক তিনি। তবে দলের কোচ জোয়াকিম লো বলেছেন, "দলে জায়গা ফিরে পেতে হলে তাকে অবশ্যই সুস্থ হয়ে উঠতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/২১৪৯ ঘ.