২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানও গাইবেন ম্যারাডোনা

মানবতার ডাকে সাড়া দিয়ে আগামী নভেম্বরে চীন সফরে যাবেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। সফরে ভক্তদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নিবেন এবং একটি কনসার্টে গানও গাইবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানবতার ডাকে সাড়া দিয়ে আগামী নভেম্বরে চীন সফরে যাবেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। সফরে ভক্তদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নিবেন এবং একটি কনসার্টে গানও গাইবেন তিনি। ১১ জন খেলোয়াড় নিয়ে দেশটি ভ্রমনে যাবেন আর্জেন্টিনার ফুটবল 'ঈশ্বর' ম্যারাডোনা। তাকে আমন্ত্রণ জানিয়েছে চীনা রেডক্রস ফাউন্ডেশন। সেখানে ক্যান্সার আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য কাজ করবেন তিনি। সফরের উদ্যোক্তা গুজিন ইহুই ইন্টারন্যাশনাল কালচার কোম্পানির প্রধান ওয়াং লিং বলেন, "ম্যারাডোনার অংশ নেয়া চ্যারিটি ইভেন্ট সিরিজের মধ্যে একটি ফুটবল ম্যাচও থাকবে। ম্যাচে তিনি খেলবেন কমপক্ষে ২০ মিনিট।" ওয়াং লিং আরো বলেন, "ম্যারাডোনা ভালো গাইতেও জানেন। তাই আমরা তার জন্য চীনে একটি কনসার্টের ব্যবস্থাও রাখবো।" ম্যারাডোনার সফরের আগে ৩ নভেম্বর একটি নিলাম হবে। নিলামে বিজয়ী ব্যক্তি এই কিংবদন্তির সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নিতে পারবেন। দু'ঘন্টা ব্যাপী ওই ভোজ উৎসবে বিজয়ীর ছয় জন বন্ধুও থাকবেন। ম্যারাডোনার সঙ্গে কোন কোন খেলোয়াড় যাবেন তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। ১০ দিনের সফরে তিনি চীনের উত্তর-পূর্বের লাইওন ও পূর্বের অ্যানহুই প্রদেশেও যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০২৪ ঘ.