ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সোমবার ঢাকায় শুরু হচ্ছে এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্ব। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।
গ্র"প 'বি' এর বাছাই পর্বের এই লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরান, ভারত এবং জর্ডান।
প্রতিযোগিতার উদ্বোধনী দিন সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মুখোমুখি হবে জর্ডানের। একই দিন বিকাল সাড়ে তিনটায় ভারত খেলবে ইরানের সঙ্গে।
প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। আর বাছাই পর্বের এই লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি উঠে যাবে দ্বিতীয় পর্বে।
এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ বাছাই পর্বে অংশ নিতে এরইমধ্যে ঢাকা এসেছে জর্ডান এবং ইরান দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/২০০১ ঘ.
bdnews24