ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘানার জাতীয় ফুটবল দলের কোচ হতে চান ফ্রান্সের সাবেক অধিনায়ক মার্সেল দেসাইলি। এখনো চুক্তি না হলেও চাকরিটি পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই ও এসি মিলানের রক্ষণভাগের সাবেক খেলোয়াড় দেসাইলি বলেন, দেশটির ক্রীড়া মন্ত্রী থেকে ফুটবল ফেডারেশনের প্রধান পর্যন্ত সবাই আমাকে কোচ হিসেবে পেতে আগ্রহী।
দু'বছরের চাকরির ইতি টেনে ঘানার কোচ হিসেবে মিলোভান রাজেভ্যাক স
bdnews24