ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার, নোভাক জকোভিচ ও ক্যারোলিন ওজনিয়াকি। তবে বিদায় নিয়েছেন রবিন সোদার্লিং।
বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৪, ৬-৪ ও ৭-৫ গেমে জেতেন সুইডেনের রবিনের বিপক্ষে।
র্যাঙ্কিংয়ে তৃতীয় সার্বিয়ার জকোভিচ ৭-৬ (৭-২), ৬-১ ও ৬-২ ব্যবধানে পরাজিত করেন ফ্রান্সের গায়েল মনফিলসকে।
শনিবারের সেমিফাইনালে ফেদেরার মুখোমুখি হবেন জকোভিচের।
অন্যদিকে মেয়েদের এককে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় ডেনমার্কের ওজনিয়াকি সহজেই ৬-২ ও ৭-৫ গেমে হারান স্লোভাকিয়ার ডোমিনিকা চিবুলকোভাকে।
র্যাঙ্কিংয়ে অষ্টম রাশিয়ার ভেরা জভোনারেভা ৬-৩ ও ৭-৫ ব্যবধানে জিতেন এস্তোনিয়ার কাইকা কানেপির বিপক্ষে।
ওজনিয়াকি ও জভোনারেভার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি হবে শুক্রবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১২৫৭ ঘ.
bdnews24