২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফেরাই কঠিন বালাকের

জার্মানির কোচ জোয়াকিম লো আবারো বলেছেন, দলে ফিরলে মাইকেল বালাক অবশ্যই নেতৃত্ব ফিরে পাবেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে ৩৩ বছর বয়সী বালাক কি 'ফর্ম' এবং 'ফিটনেস' প্রমাণ করে দলে ফিরতে পারবেন? কারণ তাকে ছাড়াই বিশ্বকাপে জার্মানি তৃতীয় হয়েছে। ২০১২ সালের ইউরো বাছাই পর্বেও শুরুটা দারুণ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানির কোচ জোয়াকিম লো আবারো বলেছেন, দলে ফিরলে মাইকেল বালাক অবশ্যই নেতৃত্ব ফিরে পাবেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে ৩৩ বছর বয়সী বালাক কি 'ফর্ম' এবং 'ফিটনেস' প্রমাণ করে দলে ফিরতে পারবেন? কারণ তাকে ছাড়াই বিশ্বকাপে জার্মানি তৃতীয় হয়েছে। ২০১২ সালের ইউরো বাছাই পর্বেও শুরুটা দারুণ করেছে তারা। জার্মানি মঙ্গলবার ৬-১ গোলে হারায় আজারবাইজানকে। ফলে বাছাই পর্বের প্রথম দুই ম্যাচেই সহজ জয় পেল ভারপ্রাপ্ত অধিনায়ক ফিলিপ লামের দল। ম্যাচ শেষে তাই লামের উচ্ছ্বাস, ''গোটা দল এখন ছন্দে আছে। খেলা উপভোগ করছে, গোল করছে।'' তরুণ এই দলে বালাক মাঝমাঠে কার জায়গায় খেলবেন কথা উঠেছে তা নিয়ে। কারণ জার্মানির মাঝমাঠ এখন সামল দিচ্ছেন বাস্টেইন শোয়েইন্সটিগার, সামি খেদিরা এবং মেসুত ওজিল। এই তরুণদের সরিয়ে বালাকের জায়গা পাওয়া সত্যিই কঠিন। তাই কোচ লো ফের বলেছেন, দলে ফিরতে হলে বালাককে লড়তেই হবে। সেই লড়াইয়ে জিতে ফিরতে পারলে নেতৃত্বের দায়িত্ব তাকেই দেয়া হবে। ইউরো বাছাই পর্বে জার্মানির পরের ম্যাচ ৮ অক্টোবর, বার্লিনে তুরস্কের বিপক্ষে। শোনা যাচ্ছে, ওই ম্যাচে মাঠে দেখা যেতে পারে বালাককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮০০ ঘ.