২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা এসেই কাজে নেমে পড়েছেন নতুন কোচ

বাংলাদেশ ফুটবলে শুরু হলো রবার্ট রুপচিচ-অধ্যায়। জাতীয় ফুটবল দলের ১৪তম বিদেশি কোচ হিসেবে বুধবার যোগ দিলেন ক্রোয়েশিয়ার এই সাবেক ফুটবলার। এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 09:34 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবলে শুরু হলো রবার্ট রুপচিচ-অধ্যায়। জাতীয় ফুটবল দলের ১৪তম বিদেশি কোচ হিসেবে বুধবার যোগ দিলেন ক্রোয়েশিয়ার এই সাবেক ফুটবলার। এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ক্রোয়েশিয়ায় ২৪ চব্বিশ ঘন্টা আগে বিমানে উঠেছিলেন তিনি। ঢাকায় পা রাখেন সকালে। দুপুরে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, ''কাজটাকে 'চ্যালেঞ্জ' হিসেবেই নিচ্ছি আমি। আগামী এক বছরে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে অন্তত ত্রিশ ধাপ উপরে ওঠাতে চাই।'' ৪৭ বছর বয়সী রুপচিচ এই প্রথম কোনো জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেন। এর আগে কোচিং-ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কেটেছে ক্লাব ফুটবলে। সর্বশেষ কোচ ছিলেন ক্রোয়েশিয়ার এফসি রিয়েকা ক্লাবের। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে রুপচিচ বলেন, প্রস্তুত হয়েই বাংলাদেশে এসেছেন। ''জানি কাজটা সহজ নয়। কিন্তু জীবনের বেশিরভাগ সময় ধরেই প্রশিক্ষণ দেয়ার এই শক্ত কাজ করে যাচ্ছি। আমি জানি, সাফল্য পেতে হলে সবার আগে ফুটবলারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি সেই কাজটাই করবো সবার আগে,''বললেন নিজের প্রাথমিক পরিকল্পনার কথা। সেই ২০০০ সাল থেকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন রুপচিচ। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের সাবেক এই ফুটবলার মনে করেন, সবার আগে রক্ষণভাগ ঠিক রাখা উচিত। ৪-২-৩-১ পদ্ধতিই তার পছন্দের। এ প্রসঙ্গে তিনি বলেন, ''এই পদ্ধতির নাম আমি দিয়েছি 'স্মার্ট ডিফেন্সিভ' ফুটবল। একই সঙ্গে আশা করছি বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা যাতে দ্রুত বল আদান-প্রদান করে খেলতে পারেন, সেভাবে তাদের গড়ে তুলতে পারবো।'' রুপচিচের প্রিয় কোচ রিয়াল মাদ্রিদের হোসে মরিনহো। তার মতে, এমন পরিশ্রমী আর সাহসী কোচ এখন খুব বেশি নেই। আর প্রিয় ফুটবলার পেলে কিংবা ম্যারাডোনা নন, তার দেশের ডেভর সুকার। সাংবাদিকদের কাছে নিজের কিছু অজ্ঞতার কথাও স্বীকার করে নিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। বললেন, "এ দেশের ফুটবল সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। তবে আশা করছি তাড়াতাড়ি সবকিছু বুঝে নেবো।'' প্রথমদিনই পাওয়া গেলো সেই ইঙ্গিত। দীর্ঘ বিমান ভ্রমনের ক্লান্তি উপেক্ষা করে দুপুরেই তিনি চলে যান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় দলের ক্যাম্পে। ঢাকায় আসার আগেই তাকে নিয়ে একটি কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করেছে বাফুফে। এক বছরের চুক্তি হলেও রবার্ট রুপচিচ কাজ করবেন ১১ মাস। আগামী বছরের ৩১ জুলাইর পরের মাসটি ছুটি হিসেবে বিবেচিত হবে। বেতন হিসেবে পাচ্ছেন ৫০ হাজার ডলার। সেই সঙ্গে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচও বহন করবে বাফুফে। জাতীয় ফুটবল দল এই এক বছরে তিনটি টুর্নামেন্ট এবং বাছাই পর্বের কয়েকটি ম্যাচ খেলবে। তার প্রথম 'চ্যালেঞ্জ' এশিয়ান গেমস ফুটবল। এরপর অলিম্পিকের বাছাই পর্বের খেলা এবং আগামী বছরের মার্চে রয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপ। এছাড়া নতুন কোনো কার্যক্রম থাকলে সেখানেও কাজ করবেন রুপচিচ। কিন্তু প্রশ্ন উঠছে নির্বিঘে