ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩০তম এসট্রো মারদেকা র্যাপিড দলগত ওপেন দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের বেঙ্গল টাইগার্স রানার-আপ হয়েছে।
৯ খেলায় বেঙ্গল টাইগার্সের পয়েন্ট ১৫। ১৭ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছে ফিলিপাইনের দল চেস কিডস মেনস টিম।
বেঙ্গল টাইগার্স সাত ম্যাচে জয়, একটিতে ড্র এবং একটিতে হার মানে। দলের পক্ষে খেলেন নিয়াজ মোরশেদ, আবদুল্লাহ আল সাইফ, ভারতের গ্র্যান্ড মাস্টার আর আর লক্ষ্মণ এবং মালয়েশিয়ার লি কা মেং এলজিন।
রানার-আপ হয়ে বেঙ্গল টাইগার্স প্রায় ৯০ হাজার বাংলাদেশি টাকা পুরস্কার পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯১৩ ঘ.
bdnews24