২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুট খুলে রাখলেন মরিয়েন্তেস

অবশেষে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলকে বিদায় জানালেন ফার্নান্দো মরিয়েন্তেস। এক সময় স্পেন ফুটবল দল এবং রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলকে বিদায় জানালেন ফার্নান্দো মরিয়েন্তেস। এক সময় স্পেন ফুটবল দল এবং রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়। স্পেনের একটি বেতার কেন্দ্রকে ৩৪ বছর বয়সী মরিয়েন্তেস বলেন, তিনি তার বুট ও জার্সি তুলে রেখেছেন। পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে আরো একটি মৌসুম খেলার প্রস্তাব এরই মধ্যে ফিরিয়ে দিয়েছেন তিনি। এছাড়া মেক্সিকো, কাতার এবং দুবাই থেকে টিভি ধারাভাষ্যকার হওয়ারও প্রস্তাব পেয়েছিলেন মরিয়েন্তেস। আপাতত সে কাজও নিচ্ছেন না। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত রিয়ালকে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ, দু'বার লা লিগা এবং দু'বার ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা এনে দিয়েছিলেন রাউল গঞ্জালেসের সঙ্গে জুটি বেঁধে মরিয়েন্তেস ও দলের অন্য খেলোয়াড়রা। ২০০৪ সালে মোনাকোকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে বড় ভূমিকা পালন করেছিলেন মরিয়েন্তেস। ২০০৫ সালে তিনি যোগ দেন লিভারপুলে। সেখান থেকে ভ্যালেন্সিয়া হয়ে ফুটবল জীবনের ইতি টানলেন মার্সেইয়ে। স্পেনের হয়ে ৪৭ ম্যাচে ২৭ গোল করে চতুর্থ সর্বাধিক গোলদাতার আসন ধরে রেখেছেন মরিয়েন্তেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০৫ ঘ.