২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষার্থীদের জাতীয় ফুটবল টুর্নামেন্ট ৯ অক্টোবর

প্রাথমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব বারো শিক্ষার্থীদের নিয়ে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব বারো শিক্ষার্থীদের নিয়ে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট । বিভাগীয় পর্যায়ে আগে এ ধরনের প্রতিযোগিতা হলেও হলেও জাতীয় পর্যায়ে এই প্রথম এই টুর্নামেন্টের আয়োজন করা হলো। সোমবার টুর্নামেন্ট জাতীয় কমিটির বৈঠক শেষে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন এ কথা জানান। আফসারুল আমীন বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার মাধ্যমে সহিষ্ণুতা ও মানবিকতার বিকাশ ঘটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার কাজী সালাউদ্দিন বলেন, এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যত ফুটবলার গড়ে তোলা আরো সহজ হবে। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান জানান, পাঁচটি পর্যায়ে এ প্রতিযোগিতা হবে। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ৯-১৯ অক্টোবর, উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকাধীন থানায় ২৩-৩১ অক্টোবর, জেলা পর্যায়ে ২-৭ নভেম্বর, বিভাগীয় পর্যায়ে ১০-২০ ডিসেম্বর এবং জাতীয় পর্যায়ে ২১-২৭ ডিসেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আরো জানান, সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮-৩০ ডিসেম্বরের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/এইচএ/১৯০৮ঘ.