২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম

নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে প্লে অফের দ্বিতীয় লেগে সুইজারল্যান্ডের ইয়াং বয়েজকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এই জয় দিয়ে তারা উঠে গেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চুড়ান্ত পর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে প্লে অফের দ্বিতীয় লেগে সুইজারল্যান্ডের ইয়াং বয়েজকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এই জয় দিয়ে তারা উঠে গেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চুড়ান্ত পর্বে। প্লে অফের বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চুড়ান্ত পর্বে আরো উঠেছে সাবেক চ্যাম্পিয়ন আয়াক্স আমস্টারডাম, অঁরে, এফসি কোপেনহেগেন, জিলিনা, পার্টিজান বেলগ্রেড, হ্যাপোয়েল তেলআবিব, ওয়ের্ডার ব্রেমেন, স্পোটিং ব্রাগা ও বাসেল। এই দশটি দল যোগ দেবে ইতিমধ্যেই গ্রুপ পর্ব নিশ্চিত করা আরো ২২ দলের সঙ্গে। ফ্রান্সের মোনাকোতে হবে গ্রুপ পর্বের ড্র। ৩২ দল খেলবে আটটি গ্রুপে ভাগ হয়ে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পেয়েছিল টটেনহ্যাম হটস্পার। তবে শর্ত ছিল প্লেঅফ ম্যাচ খেলে ৩২ দলের চুড়ান্ত লিগ পর্বে নাম লেখাতে হবে। সেই শর্তে জিতেছে টটেনহ্যাম। বৃহস্পতিবার পিটার ক্রাউচের নৈপুণ্যে জিতেছে তারা। হ্যাটট্রিক করেন এই তারকা স্ট্রাইকার । প্রথম লেগে ইয়াং বয়েজের কাছে ৩-২ গোলে হেরেছিল টটেনহ্যাম। ফলে দুই লেগ মিলিয়ে তারা জেতে ৬-৩ গোলে। ১৯৬৩ সালে প্রথম কোনো ইংলিশ দল হিসেবে কাপ উইনার্স কাপ জিতেছিল টটেনহ্যাম। তারপর আর কখনোই চ্যাম্পিয়ন্স লিগে নাম লেখাতে পারেনি দলটি। এবার তাই ক্লাবটি নতুন করে ইতিহাস লেখালো। তাইতো খেলা শেষে উচ্ছসিত ক্রাউচ বলেন, ''আমরা আজ সেরা দল হিসেবেই জিতেছি। দারুণ খেলেছে গোটা দল। আমরা এখন চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারমিলান, রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছি। এটা সত্যিই দুর্দান্ত এক অর্জন।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ ১৬১৩ ঘ.