ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির হ্যাট্রিকের সুবাদে স্পেনের সুপার কাপ ফাইনালের দ্বিতীয় পর্বে শনিবার সেভিয়াকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। প্রথম পর্বে বার্সাকে ৩-১ গোলে হারিয়েছিল সেভিয়া। দুই পর্ব মিলে বার্সা জিতেছে ৫-৩ গোল-গড়ে।
আর্জেন্টিনার আক্রমণভাগের তারকা লিওনেল মেসি বিশ^কাপে গোল করতে না পারলেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন বার্সার হয়ে মাঠে নেমেই।
বার্সার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলার ১৩ মিনিটে কোনকোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সেভিয়া। বিরতির আগে ২৪ এবং ৪৩ মিনিটে দু'টি গোল করে বার্সাকে তিন গোলে এগিয়ে নেন ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি। খেলার ৯০ মিনিটে তৃতীয় গোলটি করেন তিনি।
শিরোপা জেতার পর মেসি বলেন, ''আমরা আরো একটি ট্রফি জিতলাম। বিশেষ করে, মৌসুমের প্রথম ট্রফি বলে এর আলাদা একটা গুরুত্ব আছে। তবে কাজটা সহজ ছিল না। কারণ প্রথম পর্বে আমরা হেরে গিয়েছিলাম।''
আর্জেন্টিনার হয়ে তিনি এত ভালো খেলতে পারেননি কেন, সেই সমালোচনার জবাবে মেসি বলেন, ''আমি ফুটবল খেলা উপভোগ করি। আর ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই খেলি না কেন, নিজেকে উজাড় করে দেই।''
ফাইনালের প্রথম পর্বে
bdnews24