ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির ম্যাচগুলোর ফলাফল ঠিকঠাক অনুমান করে রাতারাতি তারকা বনে যাওয়া অক্টোপাস 'পল'কে ভাড়া করেছে ইংল্যান্ড।
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় ইংল্যান্ড। আর সেটার তদবির করার জন্যই পলকে প্রতিনিধি নিয়োগ করেছে তারা।
জার্মানিতে বসবাস করলেও পলের জন্ম হয়েছে ইংল্যান্ডে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলও ঠিকঠাক অনুমান করেছিল পল। তাই পলকে সৌভাগ্যের প্রতীক হিসেবে নিয়েছে ইংল্যান্ড প্রতিনিধি দল।
ইংল্যান্ডের সাবেক মাঝমাঠের তারকা জন বার্নেস বলেছেন, "যেভাবেই হোক অবশ্যই পল এখন ফুটবলে একটি বড় নাম।"
যদিও বিশ্বকাপে সাফল্যের সাথে অনুমানের কাজ শেষ করার পর পল অবসর নিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৮১১ ঘ.
bdnews24