২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে না, স্যান্টোসেই থাকছেন নেইমার

চলতি মৌসুমে ইউরোপের কঠিন পেশাদার ফুটবলে নাম লেখাচ্ছেন না ব্রাজিলের তরুণ তারকা নেইমার ডি সিলভা। ইংল্যান্ডের ক্লাব চেলসিতে যাওয়ার গুঞ্জন উঠলেও নিজ দেশের ক্লাব স্যান্টোসেই থাকছেন তিনি। এ ব্যাপারে বৃহস্পতিবার আরো পাঁচ বছরের জন্য চুক্তিও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মৌসুমে ইউরোপের কঠিন পেশাদার ফুটবলে নাম লেখাচ্ছেন না ব্রাজিলের তরুণ তারকা নেইমার ডি সিলভা। ইংল্যান্ডের ক্লাব চেলসিতে যাওয়ার গুঞ্জন উঠলেও নিজ দেশের ক্লাব স্যান্টোসেই থাকছেন তিনি। এ ব্যাপারে বৃহস্পতিবার আরো পাঁচ বছরের জন্য চুক্তিও হয়েছে। স্যান্টোসের প্রধান লুই অ্যালভারো ও নেইমার রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে জানান, ১৮ বছর বয়সী নেইমার আরো পাঁচ বছর খেলবেন স্যান্টোসে। অবশ্যই পারিশ্রমিক বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি বছর ১২ লাখ ডলার পাবেন। চেলসি ২ কোটি ৬০ লাখ ডলারে কিনতে চেয়েছিল তাকে। অ্যালভারো বলেন, ''নেইমারকে স্যান্টোসে আনার ব্যাপারে যে চুক্তিপত্র তৈরি করা হয়েছিল, তাতে উল্লেখ করা ছিল অন্য কোনো ক্লাবে যেতে হলে তার জন্য ৪ কোটি ৫০ লাখ ডলার দিতে হবে। এটি ভেঙে আমরা তো ওকে বিক্রি করতে পারি না।'' নেইমার বলেছেন, ''স্যান্টোস আমাকে থেকে যাওয়ার জন্য চাপ দেয়নি। চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ছিল আমার ওপরেই। আমি স্যান্টোসে খুব ভালো আছি। তাই আরো কিছুদিন এখানেই থাকতে চাই।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৫৭ ঘ.