২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুইরোজ সাময়িকভাবে বরখাস্ত

আচরণবিধি না মেনে চলায় পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজকে। এক হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় ফেডারেশনের শৃঙ্খলা বিষয়ক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণবিধি না মেনে চলায় পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজকে। এক হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় ফেডারেশনের শৃঙ্খলা বিষয়ক কমিটি। এ ব্যাপারে এপিএফ জানায়, ''বিশ্বকাপের আগে পর্তুগালের অনুশীলন শিবিরে ফুটবলররা শক্তি বাড়ানো জন্য অবৈধ মাদক সেবন করেছেন কিনা, তা পরীক্ষা করতে গেলে পরীক্ষকদের সঙ্গে কুইরোজ খারাপ আচরণ করেন। এজন্য পরীক্ষকরা তাদের কাজ ঠিক মতো করতে পারেননি। এই অভিযোগ ওঠার পরই গঠন করা হয় তদন্ত কমিটি। যদিও তদন্তে অভিযোগ প্রমাণ হয়নি। একথা সত্যি হলে অবশ্য চাকরিই হারাতেন তিনি। সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় আগামী ৩ সেপ্টেম্বর সাইপ্রাস ও ৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলায় দলের বাইরে থাকতে হবে কুইরোজকে। এদিকে আবার অভিযোগ মেনে নিয়েছেন কুইরোজ। তিনি বলেন, ''বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে পরীক্ষকরা মে মাসে হঠাৎই হাজির হন। তখন ফুটবলাররা বিব্রতকর একটা অবস্থায় পড়েছিলেন। এজন্য ওদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৩৪ ঘ.