ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল বালাককে নয়, ফিলিপ লামকেই অধিনায়ক হিসেবে দেখতে চান বেশিরভাগ জার্মান। দশজনের মধ্যে ছয়জন জার্মানই মনে করেন তাদের ফুটবল দলের অধিনায়কের লাগাম ফিলিপ লামের কাছেই থাকা উচিত।
২০১২ সালের ইউরো বাছাই পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে জার্মানি। খেলাটি হবে সেপ্টেম্বরে, ব্রাসেলসে। সেই ম্যাচে জার্মানির অধিনায়ক কে হবেন তাই নিয়ে হয়ে গেল এই জনমত জরিপ।
জরিপে দেখা যায়, ৬০.৩ শতাংশ জার্মান বায়ার্ন মিউনিখের রক্ষণভাগের খেলোয়াড় ফিলিপ লামের পক্ষেই ভোট দিয়েছেন। তার নেতৃত্বে জার্মানি বিশ্বকাপে চতুর্থ হয়ে দেশে ফেরে। তাই জনগণ তার পক্ষেই রায় দিয়েছে।
গোঁড়ালির চোটের জন্য বিশ্বকাপ খেলতে পারেননি বালাক। তাকে অধিনায়ক হিসেবে চায় মাত্র ২৬.২ শতাংশ জার্মান।
জরিপে দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বায়ার্ন মিউনিখের মাঝমাঠের তারকা বাস্টেইন শোয়েনস্টিগার। তিনি পেয়েছেন ২০.৯% ভোট। টমাস মুলার ১১.৯%। লাম ১৩.৪%।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪৮ ঘ.
bdnews24