২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিতলেন মারে ও ক্লাইস্টার্স

রজার্স কাপ টেনিস শিরোপা জিতে নিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। টানা দ্বিতীয় বারের মতো তিনি পেলেন এই শিরোপা। ১৯৯৫ সালে এ কৃতিত্ব দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রজার্স কাপ টেনিস শিরোপা জিতে নিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। টানা দ্বিতীয় বারের মতো তিনি পেলেন এই শিরোপা। ১৯৯৫ সালে এ কৃতিত্ব দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি। ২৩ বছর বয়সী মারে ৭-৫ ও ৭-৫ গেমে হারান সাবেক এক নম্বর তারকা রজার ফেদেরারকে। বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চতুর্থ খেলোয়াড় মারে বলেছেন, "শিরোপা জিততে পারাটা সবসময়ই চমৎকার। তবে এবারই প্রথম একই টুর্নামেন্টে আমি রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে হারিয়েছি। এটাই সম্ভবত বেশি আনন্দের। আমি তাদের বিপক্ষে কোনো সেট হারিনি। আগামী কয়েক সপ্তাহে যা আমাকে সাহস যোগাবে।" মারে ও ফেদেরারের সর্বশেষ দেখা হয়েছিল অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে। যেখানে মারেকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা সুইজারল্যান্ডের ফেদেরার তার ১৬ তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। এদিকে সিনসিনাটি ওপেন টেনিসে মেয়েদের এককের শিরোপা জিতে নিয়েছেন র‌্যাঙ্কিংয়ে চতুর্থ বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। অবসর ভেঙ্গে ফেরার পর চমৎকার খেলতে থাকা ক্লাইস্টার্স গতবছর ইউএস ওপেন শিরোপা জিতে নিয়েছিলেন। রোববার বৃষ্টি বিঘি