২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের বিশ্বকাপের বাছাই পর্বের খেলা মেক্সিকোয়

মেয়েদের বিশ্বকাপ ফুটবলের আঞ্চলিক বাছাই পর্বের খেলা হবে মেক্সিকোয়। প্রতিযোগিতাটি হবে ২০১১ সালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলের আঞ্চলিক বাছাই পর্বের খেলা হবে মেক্সিকোয়। প্রতিযোগিতাটি হবে ২০১১ সালে। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল সংস্থার পরিচালনা পরিষদ বৃহস্পতিবার জানিয়েছে, বাছাই পর্বের খেলা শুরু হবে ২৮ অক্টোবর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত, মেক্সিকোর কানকুন ও প্লায়া ডেল কারমেন শহরে। কানকুনে 'বি' গ্র"পে খেলবে যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, গুয়াতেমালা এবং হাইতি। প্লায়া ডেল কারমেন শহরে খেলা হবে 'এ' গ্র"পের। গ্র"পে রয়েছে কানাডা, গায়ানা, মেক্সিকো ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। সেরা দু'টি দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। আর তৃতীয় হলে মূল পর্বে খেলার জন্য তাদের প্লে-অফ খেলতে হবে ইউরোপীয় অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে। আঞ্চলিক বাছাই পর্বের এই প্রতিযোগিতাটি আগে 'কনকাকাফ' উইমেন্স গোল্ড কাপ নামে পরিচিত ছিল। ১৬ টি দেশকে নিয়ে মেয়েদের বিশ্বকাপ হবে জার্মানিতে, চলবে আগামী বছরের ২৬ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫৮ ঘ.