২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের মানসিক শক্তি বাড়াতে চান ক্যাপেলো

ইংল্যান্ডের খেলোয়াড়দের মানসিক অবস্থার উন্নয়ন ঘটাতে চান কোচ ফ্যাবিও ক্যাপেলো। আর এই কাজটি করতে চান তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরুর আগেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের খেলোয়াড়দের মানসিক অবস্থার উন্নয়ন ঘটাতে চান কোচ ফ্যাবিও ক্যাপেলো। আর এই কাজটি করতে চান তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরুর আগেই। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জার্মানির কাছে হারের জন্য খেলোয়াড়দের মানসিক শক্তির অভাবকেই দায়ী করেন ক্যাপেলো। সেই দলের ২৩ খেলোয়াড়ের মধ্যে ১৩ জনই নেই হাঙ্গেরির বিপক্ষে বুধবারের প্রীতি ম্যাচের জন্য গঠিত দলে। গোলরক্ষক পল রবিনসন ও রক্ষণভাগের খেলোয়াড় ওয়েস ব্রাউনকে ছাড়াই ক্যাপেলো তার নতুন করে দল গঠনের কাজ চালিয়ে যাবেন। এরই মধ্যে দল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন দু'জনই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯৩০ ঘ.