২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমন রেকর্ডে পৌঁছে সত্যিই ভালো লাগছে : শচীন

খেলোয়াড়ি জীবনে ব্যাটিংয়ের একাধিক বিশ্বরেকর্ড এখন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। এবার তার হাতে উঠেছে সর্বাধিক ১৬৯ টেস্ট খেলারও বিশ্বরেকর্ড। এমন একটি রেকর্ডের মালিক হয়ে কিছুটা হলেও অভিভূত শচীন। বলেছেন ''২০ বছরের একটা দীর্ঘ সফর পাড়ি দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে সত্যিই ভালো লাগছে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 05:33 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলোয়াড়ি জীবনে ব্যাটিংয়ের একাধিক বিশ্বরেকর্ড এখন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। এবার তার হাতে উঠেছে সর্বাধিক ১৬৯ টেস্ট খেলারও বিশ্বরেকর্ড। এমন একটি রেকর্ডের মালিক হয়ে কিছুটা হলেও অভিভূত শচীন। বলেছেন ''২০ বছরের একটা দীর্ঘ সফর পাড়ি দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে সত্যিই ভালো লাগছে।'' এতগুলো টেস্ট খেলার রহস্য কি তা জানতে চাইলে শচীন বলেন, ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা, নিজের লক্ষ্যের প্রতি সৎ এবং অটল থাকা , কঠোর পরিশ্রম ও অনুশীলন এবং খেলাটাকে সত্যিকারভাবে উপভোগ করা- এসবই হচ্ছে তার এই সাফল্যের আসল রহস্য। তার মতে, ক্যারিয়ারে উত্থান-পতন আসবেই। কিন্তু সেগুলো সামলে সামনে এগুনোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শচীনের এই সমস্ত রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবে কিনা সেটি নিয়ে ক্রিকেট বোদ্ধারা অবশ্য সন্দেহই প্রকাশ করেছেন। কিন্তু ব্যাটিং মাস্টার নিজে তেমনটা মনে করেন না। বলেছেন সেই পুরোনো কথাটাই ''রেকর্ড হয়ই ভাঙার জন্য। কাজেই আমার এ সমস্ত রেকর্ডগুলোও অবিনশ্বর নয়। খেলোয়াড়ি জীবনের শুরুতে ৯০'এর দশকে আমি বছরে এমনকি মাত্র দুটি কিংবা তিনটি টেস্ট খেলেছি। কিন্তু এখন প্রচুর খেলা হচ্ছে।'' তবে শচীনের মতে খেলোয়াড়ি জীবন লম্বা করাটাই আসল লক্ষ্য। কারণ এর জন্য চাই সেরা শারীরিক ফিটনেস এবং খেলার জন্য ভালোবাসা। এটাকে তার ক্যারিয়ার লম্বা হওয়ার এটা বড় কারণ বলে মানেন এই ব্যাটিং লিজেন্ড। বলেছেন ''সেই প্রথম টেস্ট খেলার সময় যে শিহরণ বোধ করেছিলাম আজও একইভাবে শিহরিত হই প্রতিটি ম্যাচের আগে। উপভোগ তো করিই। এমনকি অনুশীলনও আমার কাছে আনন্দের।'' অবসর নেয়া প্রসঙ্গে শচীন কোনো কথাই বলেননি। কেবল জানিয়েছেন বয়সটা কোনো সমস্যা নয়। তা যে নয়, সেটি তো শচীন ৩৭ বছর বয়সেও দ্বি-শতক করে বুঝিয়ে দিয়েছেন। তবে বলেছেন, "একটা সময় যখন থামতে হবে, তখন তা নিজেই জানিয়ে দেব।" নিজের ভেতর থেকেই সেই উপলব্ধি আসবে বলে জানান তিনি। তরুণদের প্রতি শচীনের পরামর্শ, একটা স্বপ্ন নিয়ে শুরু করতে হবে। তারপর সেটিকে তাড়া করার চ্যালেঞ্জ নিতে হবে। তিনি নিজেও ওই পথে এগিয়ে চলেছেন। তবে এই চ্যালেঞ্জে অবশ্যই নিজের প্রতি সৎ থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এসএনএল/১৯১৫ ঘ.