২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি জিনতার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালত বুধবার প্রীতি জিনতার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 05:33 PM

নয়াদিল্লী, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালত বুধবার প্রীতি জিনতার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে। চন্ডিগড়ের নিু আদালত ২৪ জুলাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস এলিভেন পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ব্যালেন্স শিট ও বার্ষিক আয় বিবরণী জমা না দেওয়ার কারণে প্রীতিসহ দলটির অন্য স্বত্বাধিকারী শিল্পপতি নেস ওয়াদিয়া ও মোহিত ভার্মানের বিরুদ্ধেও জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত ৪ অক্টোবর পর্যন্ত মামলাটি মুলতবি রেখেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯১৬ ঘ.