২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠেছে কলম্বো টেস্ট

জমে উঠেছে ভারত - শ্রীলঙ্কা তৃতীয় ও শেষ টেস্ট। বুধবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দুই উইকেটে ১৮০ রান তুলেছে ভারত। এর আগে ৪২৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। থিলান সামারাবীরার শতকের সুবাদে এ রান তোলে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 05:33 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমে উঠেছে ভারত - শ্রীলঙ্কা তৃতীয় ও শেষ টেস্ট। বুধবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দুই উইকেটে ১৮০ রান তুলেছে ভারত। এর আগে ৪২৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। থিলান সামারাবীরার শতকের সুবাদে এ রান তোলে তারা। কলম্বোর পি সারা ওভাল মাঠে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪৯ রানে ল্যাসিথ মালিঙ্গার বলে অজান্তা মেন্ডিসের হাতে ধরা পড়েন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় (১৪)। অপর উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ দলকে এগিয়ে নিচ্ছিলেন। সঙ্গে ছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু ২৩ রান করে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দ্রাবিড়। ভারতের রান তখন ৯২। এরপর নিরাপদেই দিনটি পার করে দেন শেবাগ ও শচীন টেন্ডুলকার। আরেকটি টেস্ট শতকের মুখে দাঁড়িয়ে শেবাগ ৯৭ রানে অপরাজিত রয়েছেন। শচীন ৪০ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন সকালে চার উইকেটে ২৯৩ রান নিয়ে খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দলের খাতায় আরো ৩৭ রান যোগ হওয়ার পর প্রজ্ঞান ওঝার এলবিডব্লিউর ফাঁদে কাটা পড়েন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। পাঁচ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন তিনি। এরপর আর কোন ব্যাটসম্যানই দুই অংকের কোটা ছুুুুঁতে পারেননি। যদিও গত দিন ৬৫ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান থিলান সমারাবীরা এর মধ্যেই তার শতক আদায় করে নেন। শেষ পর্যন্ত তিনি ১৩৭ রানে অপরাজিত ছিলেন। তার এ ইনিংসে ছিল বারটি চার ও একটি ছয়ের মার। প্রজ্ঞান ওঝা ১১৫ রানে চারটি উইকেট নেন। এছাড়া ইশান্ত শর্মা ৭২ রান দিয়ে পান তিনটি উইকেট। তিন টেস্টের এ সিরিজে শ্রীলঙ্কা ১-০ তে এগিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৮৩৫ ঘ.