২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ক্লাসিক ফাইনালে শারাপোভা

ক্যালিফোর্নিয়ার 'ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিক' টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

স্ট্যানফোর্ড, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যালিফোর্নিয়ার 'ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিক' টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা। শনিবার সেমিফাইনালে পঞ্চম বাছাই শারাপোভা তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ১-৬, ৬-২ ও ৬-২ গেমে জেতেন পোল্যান্ডের অ্যাগনিয়েসকা রাদওয়ানস্কার বিপক্ষে। রোববার ফাইনালে শারাপোভা খেলবেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেনকার সঙ্গে। অন্য সেমিফাইনালে আজারেনকা ৬-২ ও ৬-৩ ব্যবধানে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে হারিয়ে ফাইনালে ওঠেন। সেই সঙ্গে পালন করেন নিজের ২১তম জন্মদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৫ ঘ.